উৎস: সিটিজেনস ইউনিয়ন
স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৩ (কুইন্স)-এর প্রতিদ্বন্দ্বিতায় সিটিজেনস ইউনিয়ন জেসিকা গঞ্জালেজ-রোজাসকে পছন্দ করে। নির্বাচনী অর্থায়ন ও সংস্কার সংক্রান্ত নীতিগত প্রশ্নে তাঁর বলিষ্ঠ সম্পৃক্ততা, সেইসাথে তাঁর সহযোগিতামূলক মনোভাব এবং জেলার রাজনৈতিক অঙ্গনে সেতুবন্ধন তৈরির দক্ষতায় সিটিজেনস ইউনিয়ন মুগ্ধ হয়েছে।